কলকাতায় অ্যাপ-ভিত্তিক ট্যাক্সি চালকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছেন টলিউড অভিনেত্রী সম্পিতা প্রামাণিক। মঙ্গলবার রাতে শুটিং শেষে বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে। চালকের সঙ্গে ভাড়া নিয়ে বচসার জেরে অভিনেত্রী গাড়ি থেকে নামার পর তার ব্যাগ নিতে গেলে চালক গাড়ি চালিয়ে দেন। এতে অভিনেত্রী ছিটকে রাস্তায় পড়ে আহত হন।
এই ঘটনায় অভিনেত্রী কালীঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চালকের সন্ধান করছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।




