অভিনেত্রী কেয়া পায়েল অভিনীত প্রথম ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’ মুক্তি পাচ্ছে আগামী ৭ অক্টোবর রাত ১২টায়। চরকি অরিজিনাল এই ফিল্মটি পরিচালনা করেছেন জাহিদ প্রীতম। সম্প্রতি এই ওয়েব ফিল্মের ঘোষণা দেওয়ার পর থেকে কেয়া পায়েলকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মজা করে জানতে চাইছেন, কবে তিনি বাস্তবে ‘হ্যাপিলি ম্যারিড’ হবেন।
গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কেয়া পায়েল জানিয়েছেন, তিনি ভাগ্যে বিশ্বাসী এবং যখন বিয়ে হবে, তখন ‘হ্যাপিলি’ই হবেন। তবে এই মুহূর্তে তিনি কাজ নিয়েই বেশি ব্যস্ত। দেশে ফেরার পর তিনি নতুন কিছু কাজ শুরু করবেন।









