গত ৪৭ বছরে গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকা থেকে ১২.৫ ট্রিলিয়ন টন বরফ গলেছে, যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে প্রায় ৫ ফুট পানির স্তর তৈরি করতে পারত। ১৯৭৯ সাল থেকে বিশ্বজুড়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়েছে প্রায় ৩.১ সেন্টিমিটার। সায়েন্টিফিক ডেটা সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় এ তথ্য জানানো হয়েছে।
গবেষকেরা বলছেন, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বরফ হারানোর হারও বাড়ছে। উষ্ণ সমুদ্রের পানি বরফের নিচের অংশ ক্ষয় করায় হিমবাহ দ্রুত সাগরে চলে যাচ্ছে। এই বরফ গলার কারণে উপকূলীয় অঞ্চলগুলোর ঝুঁকি বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।




