পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তদন্তের মুখে পড়েছেন উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন (এনসিসিআইএ) তার বিরুদ্ধে অনলাইন বেটিং ও জুয়া সংক্রান্ত তদন্ত করছে। ইংল্যান্ড সফর থেকে ফেরার পর থেকেই রিজওয়ানকে ঘরোয়া ক্রিকেট থেকে দূরে রাখা হয়েছে এবং গণমাধ্যমের সাথেও কথা বলতে দেওয়া হচ্ছে না।
রিজওয়ান বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হলেও কোনো সমাধান পাননি। তিনি আইসিসির অ্যান্টি-করাপশন ইউনিটের কাছেও যোগাযোগ করেছেন, কিন্তু এখনো কোনো উত্তর পাননি। পিসিবি জানিয়েছে, অভ্যন্তরীণ তদন্ত চলছে এবং বোর্ডের বিধিমালা অনুসরণ করেই প্রক্রিয়াটি পরিচালিত হচ্ছে।









