বলিউডের জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ’ বন্ধ করার ঘোষণা দিয়েছেন এর সঞ্চালক করণ জোহর। দুই দশকের বেশি সময় ধরে চলা এই অনুষ্ঠানটির নবম মৌসুমই হবে শেষ। আগামী ১৪ অক্টোবর থেকে জিওহটস্টারে এর শেষ পর্ব সম্প্রচারিত হবে। ২০০৪ সালে যাত্রা শুরু করা এই অনুষ্ঠানে ভারতীয় বিনোদন জগতের অসংখ্য তারকা তাদের ব্যক্তিগত জীবন, প্রেম, বন্ধুত্ব, বিয়ে, বিচ্ছেদ এবং নানা বিতর্কিত মন্তব্য নিয়ে হাজির হয়েছেন।
অনুষ্ঠানটি শুধু তারকাদের ব্যক্তিগত জীবনের জানালা খুলে দেয়নি, বরং অনেক সময় অতিথিদের মন্তব্য বড় সংবাদে পরিণত হয়েছে। শাহরুখ খান ও কাজলকে দিয়ে শুরু হওয়া এই শো অমিতাভ বচ্চন, কারিনা কাপুর, দীপিকা পাড়ুকোনসহ প্রায় সব প্রজন্মের তারকাদের আতিথেয়তা করেছে। তবে, হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলের মতো ক্রিকেটারদের মন্তব্য নিয়ে বিতর্কের ঘটনাও ঘটেছে এই অনুষ্ঠানে।




