বলিউড পরিচালক করণ জোহরের দীর্ঘ ২২ বছরের জনপ্রিয় সেলিব্রিটি চ্যাটশো ‘কফি উইথ করণ’ বন্ধ হয়ে যাচ্ছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তায় তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। আসন্ন নবম সিজনই হবে এই অনুষ্ঠানের শেষ সিজন। তিনি জানান, কিছু সফর নির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই শেষ হয়, তবে এখন বিদায় জানানোর সঠিক সময় এসেছে বলে তিনি অনুভব করছেন।
আগামী ১৪ অক্টোবর থেকে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘জিও হটস্টার’-এ নবম সিজনের স্ট্রিমিং শুরু হবে। ২০০৪ সালে যাত্রা শুরু করা এই চ্যাটশোটি আটটি সিজনে মোট ১৬১টি পর্ব সম্প্রচার করেছে। করণ জোহর বলেন, এই শেষ মৌসুমে তিনি কৃতজ্ঞতা ও ভালোবাসা নিয়ে দর্শকদের সঙ্গে কফির কাপ তুলে ধরতে চান, যারা এই অনুষ্ঠানকে আজকের অবস্থানে নিয়ে এসেছেন।




