বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট থেকে লন্ডনগামী একটি ফ্লাইটে মাঝ আকাশে দুই যাত্রীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে সিলেট থেকে উড্ডয়নের পর তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে মারামারিতে রূপ নেয়।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, দুই যাত্রী প্রথমে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং পরে হাতাহাতি শুরু করেন। ধস্তাধস্তির একপর্যায়ে একজনের টি-শার্ট ছিঁড়ে যায়। অন্য যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে কেবিন ক্রু ও সহযাত্রীরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।






