হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬ অনুযায়ী, বলিউড তারকা শাহরুখ খান ভারতের সবচেয়ে ধনী অভিনেতার শীর্ষস্থান ধরে রেখেছেন। তবে গত এক বছরে তার আনুমানিক সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৪৯০ কোটি রুপি কমে দাঁড়িয়েছে ১০ হাজার কোটি রুপিতে। গত বছর এই পরিমাণ ছিল ১২ হাজার ৪৯০ কোটি রুপি।
তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন অমিতাভ বচ্চন, যার আনুমানিক সম্পদ ৪ হাজার কোটি রুপি, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সালমান খান ৩ হাজার কোটি রুপি নিয়ে তৃতীয় এবং হৃতিক রোশন ২ হাজার ৫০০ কোটি রুপি নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন। গতবারের তালিকায় থাকা জুহি চাওলা ও করণ জোহর এবার স্থান পাননি।






