সন্তান জন্মের পর প্রথম কয়েক মাস তাকে চোখের আড়াল করতে চাননি বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ছেলেকে রেখে প্রথমবার মুম্বাই যাওয়ার সময় বিমানে টানা তিন ঘণ্টা কেঁদেছিলেন। তিনি বলেন, সেই যাত্রার বিস্তারিত তার মনে নেই, শুধু মনে আছে পুরোটা সময় তিনি কেঁদেছেন।
অভিনেত্রীর মতে, মায়েদের মধ্যে যে অপরাধবোধ তৈরি হয়, তা কেবল সাধারণ ‘মম গিল্ট’ ছিল না, বরং মনে হয়েছিল তিনি হয়তো আর কখনো কাজ করতে পারবেন না। যদিও তার সন্তান পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিরাপদে ছিল। পরিণীতি মনে করেন, মায়েদের এই অপরাধবোধ তীব্র হতে পারে এবং এর পেছনে মায়ের স্বাভাবিক প্রবৃত্তি ও সামাজিক প্রত্যাশার ভূমিকা রয়েছে।







