কুষ্টিয়ার দৌলতপুরে গোলাম কিবরিয়া লালন নামের এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ। তিনি প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক। শিক্ষার্থীদের অভিযোগ, তিনি ক্লাসে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন।
মঙ্গলবার দশম শ্রেণির বাংলা ক্লাস চলাকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘে দেওয়া ভাষণের প্রসঙ্গ এলে শিক্ষক লালন তার বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য করতে গিয়ে আপত্তিকর কথা বলেন বলে অভিযোগ। শিক্ষার্থীরা বিষয়টি অভিভাবকদের জানালে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। বুধবার সকালে অভিভাবক ও স্থানীয়রা জড়ো হয়ে শিক্ষকের শাস্তির দাবি জানালে পুলিশ তাকে আটক করে। শিক্ষক লালন অভিযোগ অস্বীকার করলেও, তিনি দাবি করেন যে দেশের বাইরে থাকার কারণে প্রধানমন্ত্রীর উচ্চারণে কিছুটা অস্পষ্টতা তৈরি হয়েছে এমন কথা বলেছিলেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।



