‘শেমলেস’ সিরিজে ফিওনা চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেত্রী এমি রসম জানিয়েছেন, এই সিরিজের নগ্ন দৃশ্যের কারণে বাস্তব জীবনে প্রেমের সম্পর্ক তৈরি করতে গিয়ে তিনি অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। তিনি বলেন, যেসব পুরুষ তাঁর সঙ্গে ডেট করতেন, তাঁদের অনেকেরই তাঁর সম্পর্কে আগে থেকে একটি ধারণা তৈরি হয়ে যেত, যা সম্পর্ককে জটিল করে তুলত।
রাজনীতিতে যেতে চাওয়া এক ব্যক্তির সঙ্গে আলাপেও এমন অভিজ্ঞতার কথা জানান তিনি। ওই ব্যক্তি জানতে চেয়েছিলেন, যদি তিনি প্রেসিডেন্ট হতে চান এবং তাঁর সঙ্গী পর্দায় এমনভাবে হাজির হন, তবে তা তাঁর জন্য জটিল হবে কিনা। এমি এই কথোপকথনকে অবিশ্বাস্য ও অস্বাভাবিক মনে করেছিলেন।







