বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন 'কৌন বনেগা ক্রোড়পতি ১৮'-এর শুটিং সেটে দুর্ঘটনার শিকার হয়েছেন। ৮৩ বছর বয়সেও তিনি শুটিং নিয়ে ব্যস্ত থাকলেও এবার হাঁটুতে চোট পেয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রচারিত পর্বে তিনি নিজেই এই তথ্য জানান।
অমিতাভ বচ্চন জানান, শুটিং চলাকালে পিছলে পড়ে গিয়ে তার বাঁ হাঁটুতে আঘাত লাগে। তবে তিনি দর্শকদের আশ্বস্ত করে বলেছেন যে চোট গুরুতর নয়। এই কারণে তিনি অনুষ্ঠানে বসে দর্শকদের সঙ্গে কথা বলেন।




