অভিনেত্রী পূজা চেরী শরতের মনোরম প্রকৃতি উপভোগ করতে কাশবনে গিয়েছিলেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) তিনি নিজের ফেসবুক পেজে কাশবনে তোলা কিছু ছবি শেয়ার করেছেন। ছবিতে তাকে ফিরোজা রঙের শাড়িতে কাশফুলের মাঝে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
পূজা চেরী ছবির ক্যাপশনে লিখেছেন, ‘সাদা কাশের মেঘ, নীল আকাশ আর মায়ের আগমনের অপেক্ষা—শরৎ যেন নিজেই এক টুকরো পূজোর গল্প!’ তার এই ছবিগুলো ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং অনেকেই পূজার আগাম শুভেচ্ছা জানিয়েছেন।







