কলম্বাস ক্রুর বিপক্ষে ম্যাচে ইন্টার মায়ামির তারকা লিওনেল মেসি এক অবিশ্বাস্য ফ্রি-কিক থেকে গোল করেছেন। ম্যাচের ৩৩ মিনিটে বক্সের ডান পাশ থেকে নেওয়া তার বাঁ পায়ের বাঁকানো শটটি মানবপ্রাচীরের ওপর দিয়ে দূরের পোস্টে জড়ায়, যা দেখে ধারাভাষ্যকারও বিস্ময় প্রকাশ করেন।
৩৯ বছর বয়সেও এমন কঠিন কোণ থেকে গোল করে মেসি আবারও তার ফ্রি-কিক দক্ষতার প্রমাণ দিয়েছেন। এটি ইন্টার মায়ামির হয়ে তার ১২তম সরাসরি ফ্রি-কিক গোল এবং ক্যারিয়ারে ৭৬তম। তবে মেসির এই গোল শেষ পর্যন্ত দলকে হার থেকে বাঁচাতে পারেনি; ২-১ গোলে হেরে যায় মায়ামি।


