প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আনা অধিকাংশ অভিযোগ সত্য প্রমাণিত হতে চলেছে বলে জানিয়েছে ইএসপিএন। ক্লাবটির সাবেক চেয়ারম্যান ডেভিড বার্নস্টেইন মন্তব্য করেছেন যে, দোষী সাব্যস্ত হলে শুধু আর্থিক জরিমানা যথেষ্ট হবে না, বরং আরও কঠোর শাস্তির প্রয়োজন হবে। তিনি এই আইনি প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছেন।
অন্যদিকে, ব্রিটেনের সংস্কৃতিবিষয়ক সচিব লিসা নন্দি ও সাবেক ছায়াসচিব নাইজেল হাডলস্টন এই দীর্ঘায়িত তদন্ত ও আপিল প্রক্রিয়া দ্রুত এবং স্বচ্ছতার সঙ্গে শেষ করার ওপর জোর দিয়েছেন, যা ফুটবলের সততা এবং সমর্থক ও ক্লাবের স্বার্থ রক্ষায় জরুরি।


