বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী তার ক্যারিয়ারের শুরুর দিনগুলোর কঠিন সংগ্রামের কথা জানিয়েছেন। ফারাহ খানের ইউটিউব ভ্লগে তিনি বলেন, একসময় খাবারের জন্য তাকে পার্টিতে নাচতে হতো এবং কখনো কখনো ফুটপাতেও রাত কাটাতে হয়েছে।
মিঠুন জানান, এতটাই ক্লান্ত হয়ে পড়তেন যে রাস্তায় ঘুমিয়ে পড়তেন। জুনিয়র আর্টিস্ট থেকে বড় তারকা হওয়ার এই যাত্রা অনেকের কাছেই অনুপ্রেরণা। ১৯৭৬ সালে 'মৃগয়া' সিনেমার মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয় এবং তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বহু সম্মাননা অর্জন করেন।







