বলিউড অভিনেতা রণবীর কাপুর তার ৪৪তম জন্মদিনে মুম্বাইয়ের পালি হিলে অবস্থিত তাদের নতুন বাড়ি 'কৃষ্ণা রাজ' বাংলোর বারান্দা থেকে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) জন্মদিন উপলক্ষে রণবীরকে দেখতে তার বাড়ির সামনে ভিড় করেন ভক্ত ও পাপারাজ্জিরা। পরে আলিয়া ভাটকে সঙ্গে নিয়ে বারান্দায় এসে ভক্তদের উদ্দেশে হাত নাড়েন এই অভিনেতা।
রণবীর ও আলিয়ার এই নতুন বাড়িটি ছয়তলা এবং এর নামকরণ করা হয়েছে রণবীরের দাদা-দাদি রাজ কাপুর ও কৃষ্ণা কাপুরের নামে। প্রায় ২৫০ কোটি রুপি মূল্যের এই বাড়িটি ২০২৫ সালের দীপাবলিতে রণবীর ও আলিয়া উদ্বোধন করবেন বলে জানা গেছে। এতে আধুনিকতার পাশাপাশি ভারতীয় সাজসজ্জার ছাপ রয়েছে।







