দীর্ঘ ছয় বছর পর যুক্তরাষ্ট্রের মঞ্চে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের পরিচিত মুখ তমালিকা কর্মকার। আগামী ৪ অক্টোবর ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ার ‘সিটি অব আলেকজান্দ্রিয়া-লি সেন্টার’-এ মঞ্চস্থ হবে তার অভিনীত নাটক ‘অমানুষ’। ‘সূচনা থিয়েটার’ প্রযোজিত এই নাটকের মাধ্যমে তিনি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মঞ্চে দর্শকদের সামনে হাজির হবেন।
১৯৯২ সালে আরণ্যকের হয়ে ‘পাথর’ নাটকের মাধ্যমে তমালিকার মঞ্চে অভিষেক হয়েছিল। এরপর বহু নাটকে অভিনয় করলেও ‘অমানুষ’ নাটকটি নিয়ে তিনি কিছুটা আবেগ ও শঙ্কা প্রকাশ করেছেন, কারণ এই নাটকের রচয়িতা মামুনুর রশীদ এবার তার সঙ্গে নেই। তিনি মনে করেন, মঞ্চ নাটক কেবল বিনোদন নয়, এটি শ্রেণি সংগ্রামের হাতিয়ার।







