বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ নিহত হওয়ার মামলায় বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষকসহ মোট ১১ জন কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১২৩তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
স্থায়ীভাবে বহিষ্কৃত তিন শিক্ষক হলেন গণিত বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক মশিউর রহমান, লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডল এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও সাবেক প্রক্টর শরিফুল ইসলাম। এছাড়াও সহকারী রেজিস্ট্রার, সেকশন অফিসার, অফিস সহকারী, কর্মচারী ও নিরাপত্তাকর্মীসহ মোট ১১ জনকে বহিষ্কার করা হয়েছে।




