কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর এক পুরনো সাক্ষাৎকারে জানিয়েছিলেন, পুনর্জন্ম হলে তিনি নারী হিসেবে নয়, পুরুষ হিসেবে জন্মাতে চান। তবে শুধু তাই নয়, তিনি এটাও চেয়েছিলেন যে পরের জন্মে তিনি যেন লতা মঙ্গেশকর না হন। নিজের জীবনের কঠিন অভিজ্ঞতা ও সংগ্রামের কথা উল্লেখ করে তিনি এই ইচ্ছার কথা জানিয়েছিলেন।
লতা মঙ্গেশকর মাত্র ১৩ বছর বয়সে কাজ শুরু করেন এবং পরিবারের আর্থিক দায়িত্ব নেন। সংগীত জগতে প্রতিষ্ঠা পেতেও তাকে অনেক সংগ্রাম করতে হয়েছে। তিনি চেয়েছিলেন পরের জীবনে একটি সাধারণ ও ছোট পরিবারে জন্মাতে এবং সেখানে পুরুষ হিসেবে পরিচিতি পেতে। ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি ৯২ বছর বয়সে এই কিংবদন্তি শিল্পীর মৃত্যু হয়।







