ভারত নিজস্ব প্রযুক্তিতে ঘণ্টায় ৩৫০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম বুলেট ট্রেন তৈরির উদ্যোগ নিয়েছে। ২০৩০ সালের মধ্যে এই 'বি৩৫' নামের ট্রেন তৈরি এবং এর অবকাঠামো গড়ে তোলার লক্ষ্য রয়েছে। এই প্রকল্পের অংশ হিসেবে মুম্বাই-আহমেদাবাদ হাইস্পিড রেল প্রকল্পের ব্যয় বাড়িয়ে দুই লাখ কোটি রুপির বেশি করার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।
পাশাপাশি ভারত 'বি২৮' নামের আরেকটি উচ্চগতির ট্রেন এবং দেশীয় ট্রেন নিয়ন্ত্রণ ও সিগন্যালিং ব্যবস্থা 'বিটিসিএস' তৈরির কাজও করছে। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (আইসিএফ) ও ভারত আর্থ মুভার্স লিমিটেড (বিইএমএল) যৌথভাবে নতুন ট্রেন সেটের নকশা ও নির্মাণ করছে, যা ঘণ্টায় সর্বোচ্চ ২৮০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম হবে।





