টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী ক্যারিয়ারে দীর্ঘ সময় পার করলেও নতুন সিনেমার শুটিং শুরুর আগে অজানা এক ভয় ও উদ্বেগে ভোগেন। নতুন চরিত্র, নতুন সেট এবং নতুন দলের সঙ্গে কাজ সবকিছু মিলিয়ে শুটিং শুরুর আগে তিনি অস্বস্তিতে থাকেন এবং শুটিংয়ের আগের রাতে ঠিকমতো ঘুমাতেও পারেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এই কথা জানান।
অভিনেত্রী বলেন, ইন্ডাস্ট্রিতে বহু বছর ধরে কাজ করলেও নতুন কোনো সিনেমার শুটিং শুরুর আগে এখনো তার মনে অজানা ভয় কাজ করে। তিনি শুটিংয়ের প্রথম দিন একটু আগভাগেই সেটে পৌঁছে যান এবং কারা কাজ করছেন, সবাই ঠিকমতো প্রস্তুত কিনা তা দেখে নেন। এতে তার অস্বস্তি ও ভয় কিছুটা কমে যায়। নতুন একটি ছবির কাজ শুরুর আগে পরিবেশ ও সহকর্মীদের সঙ্গে পরিচিত হয়ে নেওয়া তাকে মানসিকভাবে স্বস্তি দেয়।




