শিশুশিল্পী হিসেবে তারকাখ্যাতি পাওয়া ঢালিউড অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি বড় পর্দায় এসে সাফল্য পাচ্ছেন না। ২০২১ সালে নায়িকা হিসেবে অভিষেক হলেও তার ক্যারিয়ার গ্রাফ নিচের দিকেই যাচ্ছে। বর্তমানে তিনি মূলত বিজ্ঞাপনেই সময় দিচ্ছেন।
তার অভিনীত 'বিদায়' সিনেমাটি মুক্তির আলো দেখছে না। প্রযোজক জানিয়েছেন, একটি গানের চিত্রায়ণ বাকি থাকায় এই দুর্গাপূজায়ও মুক্তি পাচ্ছে না ছবিটি। সব কাজ শেষ হলে আগামী বছর মুক্তি দেওয়া হতে পারে, তবে নির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি।




