অভিনেত্রী শেহনাজ গিল প্রায়শই তার ব্যক্তিগত জীবন এবং মন্তব্য নিয়ে আলোচনায় থাকেন। এসব গুজব ও নেতিবাচক খবর নিয়ে তিনি বিচলিত নন, বরং রসিকতার মাধ্যমে সামাল দেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, যারা তার নামে খবর তৈরি করেন, তাদের উদ্দেশ্য ভিউ পাওয়া। তিনি মনে করেন, ভালো খবর দিয়ে লাভ না হলে, নেতিবাচক বা চমকপ্রদ শিরোনাম দিয়েই পাঠকের দৃষ্টি আকর্ষণ করতে হয়।
শেহনাজের মতে, তিনি কথা বলার সময় কোনো ভুল করলে এবং তা শিরোনাম হলে, তিনি প্রার্থনা করেন যেন সেই খবরের মাধ্যমে কিছু ভিউ হয়। তিনি বিশ্বাস করেন, নিজের স্বাভাবিকতা ধরে রাখাই তার পরিচিতির অন্যতম বৈশিষ্ট্য। তিনি মনে করেন, নিজেকে সত্যি করে তুলে ধরলে মানুষ গ্রহণ করবে।


