ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো তার বিলাসবহুল গাড়ির সংগ্রহ ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। স্পেনের মায়োরকায় ছুটি কাটানোর সময় তিনি তার ব্যক্তিগত গ্যারেজের কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন, যা ব্যাপক সাড়া ফেলে।
রোনালদোর গ্যারেজে রয়েছে বুগাত্তি ভেরন, বিশেষভাবে তৈরি শিরন, নতুন বুগাত্তি তুরবিইয়োঁ, মার্সিডিজ এএমজি ওয়ান, ফেরারির বিভিন্ন মডেল (পুরোসাংগে, দাইতোনা এসপি ৩, মনৎসা এসপি ১, ৫৯৯ জিটিও, লাফেরারি), ম্যাকলারেন সেনা ও স্পিডটেইল, লাম্বরগিনি আভেন্তাদর, পোর্শে ৯১১, বেন্টলি ফ্লাইং স্পার এবং ব্রাবাস মার্সিডিজ জি ওয়াগন। তার সবচেয়ে দামি গাড়ি হলো বুগাত্তি সেন্তোদিয়েচি, যার মূল্য প্রায় ১ কোটি ১৫ লাখ ডলার।



