প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা ক্যামেরা ছাড়াই নতুন এক জোড়া স্মার্ট চশমা বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। ‘লুনা’ কোডনামের এই ডিভাইসটি আগামী অক্টোবরের শুরুতে বাজারে আসতে পারে। ২৩ ও ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া মেটার বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘কানেক্ট’-এ এটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হতে পারে।
নতুন এই মডেলে কোনো ক্যামেরা থাকছে না, তবে এতে ছয়টি বিল্ট-ইন মাইক্রোফোন এবং ব্যবহারকারীর জন্য বিশেষ স্পিকার যুক্ত থাকবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি মেটা এআইয়ের সঙ্গে সহজে কথা বলতে ও বার্তা বিনিময় করতে পারবেন। চশমাটির পাশে একটি বিশেষ বোতাম থাকবে, যা চেপে দ্রুত মেটা এআই সক্রিয় করা যাবে।





