তুরস্কের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর বাঁ হাঁটুর ক্যাপসুলে হাইপার এক্সটেনশনের চোট ধরা পড়েছে। এই চোটের কারণে এমবাপ্পে অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে পারেন। ফলে আন্তর্জাতিক বিরতির পর রিয়াল মাদ্রিদের প্রথম ম্যাচে তাঁকে পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে ধারণা করা হচ্ছে, ২৫ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোর জন্য তিনি প্রস্তুত থাকবেন।
এই চোটের কারণে এমবাপ্পে ফ্রান্সের হয়ে চলমান ফিফা উইন্ডোর বাকি ম্যাচগুলো খেলতে পারবেন না। তাঁর ক্লাব রিয়াল মাদ্রিদ তাঁকে দ্রুত ফেরাতে কোনো ঝুঁকি নিতে চায় না।


