হলিউড তারকা টম ক্রুজকে তাঁর আসন্ন সিনেমা ‘ডিগার’-এ সম্পূর্ণ ভিন্ন রূপে দেখা যাবে। আলেহান্দ্রো জি. ইনারিতু পরিচালিত এই সিনেমায় ধূসর-সাদা চুল, ভুঁড়ি এবং বলিরেখায় ভরা মুখে তাঁকে চিনতে পারা কঠিন হবে। সিনেমাটি ২ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পাবে এবং একই দিনে স্টার সিনেপ্লেক্সেও দেখা যাবে।
‘ডিগার’ একটি ব্ল্যাক কমেডি, যা জলবায়ু সংকট, কর্পোরেট লোভ এবং রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের মতো বিষয়গুলো তুলে ধরে। সিনেমার কেন্দ্রে রয়েছে এক ক্ষমতাধর ধনকুবের, যার কর্মকাণ্ড গ্রিনল্যান্ডের হিমবাহ গলিয়ে বৈশ্বিক সংকটের সৃষ্টি করে। টম ক্রুজ এই চরিত্রে তাঁর দীর্ঘদিনের সুদর্শন নায়কের ইমেজ ভেঙে এক নতুন চ্যালেঞ্জ গ্রহণ করেছেন।




