মুম্বাইয়ের চেম্বুরে 'দিল্লি সে' নামের একটি ছোট রেস্তোরাঁ ঋণের দায়ে বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। কিন্তু বলিউড তারকা আনুশকা শর্মার একটি অর্ডারে তাদের ভাগ্য বদলে যায়। ক্রিকেটার বিরাট কোহলির জন্য ছোলে ভাটুরে অর্ডার করেন আনুশকা। এই একটি পোস্ট রেস্তোরাঁটিতে ক্রেতাদের ঢল নামায়।
দুই ভাই জাসপাল ও মহিন্দর সিং খালসা ২০২১ সালে রেস্তোরাঁটি চালু করেন। ব্যবসায় মন্দা দেখা দিলে তারা প্রায় ১৮ লাখ রুপি ঋণে জর্জরিত হয়ে পড়েন। স্ট্যান্ডআপ কমেডিয়ান অভিষেক উপমন্যুর একটি পোস্টের পর কোহলির বাড়ি থেকে অর্ডার আসে। আনুশকা শর্মা সামাজিক যোগাযোগ মাধ্যমে খাবারের প্রশংসা করলে রেস্তোরাঁটি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে। বর্তমানে তাদের চারটি শাখা রয়েছে এবং বিক্রি কয়েক কোটি রুপি ছুঁয়েছে বলে দাবি মালিকদের।







