সকালে শরীরচর্চা শেষে টি-শার্ট ও হাফপ্যান্ট পরে ফার্মগেট মেট্রোস্টেশনে মেট্রোরেলে উঠতে যাওয়ায় এক অ্যাথলেট প্রশিক্ষক সাজ্জাদ হোসেনকে প্রায় ৪০ মিনিট দাঁড় করিয়ে রাখার অভিযোগ উঠেছে। দায়িত্বরত পুলিশ সদস্য তাঁর পোশাককে 'অশালীন' বলে অভিযোগ করেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে তিনি মেট্রোতে চড়তে পারেন।
সাজ্জাদ হোসেনের ভাষ্যমতে, মেট্রোরেলে শর্টস পরে যাওয়া যাবে না এমন কোনো নিয়ম তাকে দেখানো হয়নি। তিনি এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।





