অভিনেত্রী শোভিতা ধুলিপালা তামিল সিনেমা ‘ভেট্টুভাম’-এর জন্য মার্শাল আর্ট শিখে মুগ্ধ হয়েছেন। তিনি জানান, নাচের চেয়েও এখন মার্শাল আর্ট তার বেশি পছন্দের। এই সিনেমার মাধ্যমে তিনি প্রথম ঐতিহ্যবাহী মার্শাল আর্টের সঙ্গে পরিচিত হন এবং কলারিপায়াত্তু ও মল্লখম্বের মতো শিল্পের প্রতি আগ্রহ প্রকাশ করেন।
শোভিতার মতে, মার্শাল আর্ট কেবল শারীরিক সুস্থতাই নয়, মানসিক চাপ কমাতেও সহায়ক। তিনি বলেন, ‘সব মজা শুধু ছেলেরাই নেবে কেন?’ এই মন্তব্যের মাধ্যমে তিনি মেয়েদের মার্শাল আর্টে অংশগ্রহণের বার্তা দিয়েছেন। ‘ভেট্টুভাম’ ডিসেম্বরে মুক্তি পাবে।







