বলিউড অভিনেতা অক্ষয় খান্না মুম্বাইয়ের অভিজাত মালাবার হিলে প্রায় ৪৬ কোটি ৬৪ লাখ টাকায় একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন। রিয়েল এস্টেট প্রতিষ্ঠান স্কয়ার ইয়ার্ডসের তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বরে ফ্ল্যাটটির নিবন্ধন সম্পন্ন হয়েছে। প্রায় ২ হাজার ৫১৬ বর্গফুটের এই ফ্ল্যাটের সাথে তিনটি গাড়ি রাখার জায়গাও রয়েছে।
ফ্ল্যাটটি কিনতে অক্ষয়কে প্রায় ১ কোটি ৯৯ লাখ রুপি স্ট্যাম্প ডিউটি এবং ৩০ হাজার রুপি নিবন্ধন বাবদ খরচ করতে হয়েছে। মালাবার হিল মুম্বাইয়ের অন্যতম অভিজাত এলাকা হিসেবে পরিচিত এবং এটি আরব সাগরের তীরবর্তী।







