ফ্যাশনঅনিন্দিতা বসু
অনিন্দিতা বসু: নিজস্ব স্টাইলে অনন্যা
অভিনেত্রী অনিন্দিতা বসু তাঁর নিজস্ব ফ্যাশন ও অভিনয় শৈলীতে স্বতন্ত্র ছাপ রেখেছেন। বিভিন্ন পোশাকে তাঁর বৈচিত্র্যময় সাজ নজর কেড়েছে।
সূত্র: হাল ফ্যাশনমুঠোখবর ডেস্ক
অভিনেত্রী অনিন্দিতা বসু, যিনি মুম্বাইতে জন্মগ্রহণ ও বেড়ে উঠেছেন, অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও নিজের রুচি ও পছন্দের ওপর জোর দেন। ঋতুপর্ণ ঘোষের একটি ধারাবাহিকের মাধ্যমে পরিচিতি পাওয়া এই তারকা, ৪০ বছর বয়সেও প্রথাগত নায়িকাদের মতো চরিত্রে নিজেকে সীমাবদ্ধ রাখেননি। সম্প্রতি 'ঘুনগাঁও' ছবির প্রচারে কলকাতায় এসে তিনি তাঁর ভিন্নধর্মী ফ্যাশন স্টেটমেন্ট দিয়ে দর্শকদের মন জয় করেছেন।
তাঁর স্টাইল মানেই গতানুগতিকতার বাইরে গিয়ে নিজস্ব ভঙ্গিতে আকর্ষণ তৈরি করা। ন্যুড করসেট ও স্কার্ট, রয়্যাল ব্লু প্যান্টস্যুট, ছাই রঙের সুতির শাড়ি, ডেনিম-এর ওপর ডেনিম, হল্টার-নেক ব্যাকলেস পোশাক, বডি ফিট মিনি ড্রেস, ব্লেজার স্যুট এবং জমকালো গাউন—সব পোশাকেই অনিন্দিতা তাঁর স্বতন্ত্রতা প্রকাশ করেছেন। প্রতিটি সাজে তিনি যোগ করেছেন আভিজাত্য ও আধুনিকতার মেলবন্ধন।
ছবিতে লুক
২১টি ছবি
নুড রঙের স্ট্র্যাপলেস করসেট ও স্কার্টে অনিন্দিতা এক রাজকীয় এথনিক ফিউশন লুকে ধরা দিয়েছেন।

ভারী ডুয়েল টোন অক্সিডাইজ নেকলেস, গুচ্ছ চুড়ি এবং কোঁকড়ানো চুলে তার সাজে ভিন্ন আবেদন যোগ হয়েছে।

উজ্জ্বল রয়্যাল ব্লু প্যান্টস্যুট ও ধূসর ব্রালেটে অনিন্দিতা নজর কাড়ছেন, সঙ্গে ভারী অক্সিডাইজ চোকার ও মেটাল চুড়ি।

লাল-সাদা চেকের পাড় দেওয়া ধূসর সুতির শাড়িতে অনিন্দিতা স্নিগ্ধ বাঙালি লুকে সেজেছেন।



হাই-নেক টপ ও সোনালি ব্রোকেড ড্রেপড স্কার্টে অনিন্দিতা এক রাজকীয় ফিউশন লুকে উপস্থিত।

বড় মাল্টি স্টোনের দুল, জমকালো রতনচূড় ও আলতার ছোঁয়ায় অনিন্দিতার সাজে যোগ হয়েছে আভিজাত্য।

নীল ও লাল প্রিন্টের ব্র্যালেট ব্লাউজ ও নীল প্রিন্টের শাড়িতে অনিন্দিতা সেজেছেন।

অনিন্দিতা সাদা টি-শার্ট, ক্যাট-আই সানগ্লাস, মেটালিক কয়েন ও বিডসের নেকলেস, অক্সিডাইজ চোকার, ঝুমকা এবং গালে লাল হার্ট এঁকেছেন।


পান্না সবুজ পাথর ও রুপার ভারী নেকলেস, গাঢ় কাজল এবং মেহেদির নকশা তার সাজে বাড়তি মাত্রা যোগ করেছে।





অনিন্দিতা কালো মিনি ড্রেস, স্টকিন্স, লম্বা চেইন, হিলস ও বব চুলে স্টাইলিশ পোজ দিয়েছেন।




হল্টারনেক গাউনে একদম সিম্পল লুকে অনিন্দিতা।


