
ববিতা, শাবানা, দিতি
৮০ দশকের দেশি ডিভাদের ভিন্নধর্মী স্টাইল
৮০ দশকের ফ্যাশন মানেই কি কেবল ঝাঁকড়া চুল আর ঢিলেঢালা পোশাক? দেশি তারকারা তখন শাড়ি ও পশ্চিমা পোশাকে নিজেদের মতো করে গড়ে তুলেছিলেন নজরকাড়া স্টাইল স্টেটমেন্ট।
সূত্র: হাল ফ্যাশনমুঠোখবর ডেস্ক
সামাজিক মাধ্যমে আশির দশকের ফ্যাশন ট্রেন্ড নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে সেই সময়ের দেশি তারকারা কেবল গতানুগতিক ঢঙে আটকে ছিলেন না। শাড়ি হোক বা পশ্চিমা পোশাক, তারা নিজেদের ব্যক্তিত্বের সঙ্গে মানানসই করে স্টাইলিশ সাজে সেজে উঠতেন। তাদের অনেকেই আজ আর আমাদের মাঝে নেই, কিন্তু তাদের অনবদ্য ফ্যাশন ভাবনা আজও সিনেমার পর্দায় ও স্মৃতিতে অমলিন।
অভিনেত্রীরা তখন নিজেদের মতো করে তৈরি করেছিলেন স্বতন্ত্র ফ্যাশন ভাষা। তাদের সাজসজ্জা, চুলের স্টাইল এবং পোশাক নির্বাচন ছিল রুচিশীল ও আধুনিক। সেই সময়ের কিছু আইকনিক লুক এখানে তুলে ধরা হলো, যা প্রমাণ করে যে আশির দশক ছিল স্টাইলের এক স্বর্ণযুগ।
ছবিতে লুক
২১টি ছবি
গোলাপি চিকনকারি শাড়িতে দিতির মিষ্টি রূপে লম্বা চুল, ব্যাংস, গ্লসি লিপস ও পার্লের গয়না।

ম্যাগাজিন কভারে ববিতার ফ্রন্ট ব্যাংস, পাফ করা চুল, ন্যুড লিপস ও টানা আইলাইনারের নজরকাড়া লুক।

শাবানা সেজেছেন লাল টিপ, হালকা লিপকালার ও সিম্পল খোঁপায়, যা তার শাড়ির লুককে করেছে অনবদ্য।

সুনেত্রা সেজেছেন সাদা টপ আর গ্লসি ব্রিক রেড লিপস্টিকে, যা তার চোখে ছড়িয়ে দিয়েছে চার্ম।

অলিভিয়া পরেছেন এথনিকওয়্যার ও ফো পার্লের ফ্যাশন জুয়েলারি, যা তার এইটিজ ডিভা লুক ফুটিয়ে তুলেছে।

দিতি পরেছেন লম্বা ঝুলের রেট্রো দুল, গ্লসি পিংক লিপস ও ফুলেল কমলা টপ, সঙ্গে ফ্রন্ট লেয়ার করা চুল।

ফোক সিনেমার মাধ্যমে এইটিজের তুমুল জনপ্রিয় নায়িকা অঞ্জু ঘোষ তৈরি করেছিলেন নিজস্ব এক লুক।

চম্পা পোলকা ডটের টুপি এবং কালো স্লিভলেস টপের সাথে অফ-শোল্ডার স্টাইলে আধুনিক দুল পরেছেন।

রোজিনার ব্যাংস, স্টেটমেন্ট দুল, সরু ভ্রু ও বেল্টেড সোয়েটারের মুগ্ধ করার মতো এইটিজ লুক।

অঞ্জনা স্ট্রেট হেয়ার ও হালকা মেকওভারে গ্লসি লিপস্টিকে সেজেছেন।

এই দৈর্ঘ্যের স্লিভসযুক্ত ব্লাউজটি 'শাবানা' হাতা নামে পরিচিত, যা শাবানার ন্যাচারাল লুকে গ্রেস এনেছে।

ববিতা এইটিজে প্রায়ই শর্ট হেয়ার ও শেডসে দেখা যেতেন, এখানে পরেছেন টপ ও ট্রাউজার্স।

স্টাইলিশ নায়িকা নাসরিন তার হেয়ারস্টাইল, মেকওভার ও জুয়েলারিতে নজর কেড়েছেন।

আনন্দ বিচিত্রার কভারে চম্পা সেজেছেন পাফড লং বব হেয়ার ও গ্ল্যাম লুকে।

নূতন সেজেছেন কার্লি হেয়ার, ড্রামাটিক আই মেকআপ, গ্লসি লিপস ও আকর্ষণীয় জুয়েলারিতে।

দিতি পরেছেন ভেস্ট ও শার্ট, সঙ্গে আপডু করা চুল ও কিছু ছাড়া স্ট্র্যান্ডস।

বিচিত্রায় প্রকাশিত শাবানার ক্লাসিক শাড়ির লুকের ছবিটি আজও স্মরণীয়।

সাদামাটা শাড়ির সাজে দোয়েল চোখ জুড়িয়েছেন, যিনি অল্প বয়সেই পৃথিবী ছেড়ে চলে যান।

অকালপ্রয়াত ডিভা দিতি পরেছেন স্লিভলেস টপ, টাই ও স্ট্রিং দেওয়া জিনস, যা তার এইটিজ স্টাইলকে ফুটিয়ে তুলেছে।

ববিতার সিগনেচার লেয়ার্ড বব, ইউ নেক ব্লাউজ, হলুদ শাড়ি ও বড় কালো টিপে মুগ্ধ করা লুক।

নায়লা আজাদ, শাবানা ও সুবর্ণা মোস্তফার বৈচিত্র্যময় ন্যাচারাল এইটিজ স্টাইল এদেশের ফ্যাশনের প্রতিচ্ছবি।

