হলিউড অভিনেত্রী সিডনি সুইনি তার 'ইউফোরিয়া' সিরিজে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের পর পরিবারের সদস্যদের প্রতিক্রিয়া নিয়ে মুখ খুলেছেন। তিনি জানান, তার মা শুটিং সেটে যাওয়ায় দৃশ্যগুলো সম্পর্কে অবগত ছিলেন। তবে বাবা ও দাদাকে না জানিয়ে সিরিজটি দেখতে বসার পর তারা অস্বস্তিতে পড়ে যান এবং বাবা ও দাদা দৃশ্যগুলো দেখে সেটি বন্ধ করে ঘর থেকে বেরিয়ে যান।
অন্যদিকে, সিডনির দাদি তার কাজের ভক্ত ছিলেন এবং প্রায়ই শুটিং সেটে যেতেন। অভিনেত্রী আরও জানান, সিরিজের অন্তরঙ্গ দৃশ্যের স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এবং পরিবারের সদস্যদের ট্যাগ করা তাকে কষ্ট দিয়েছে। তিনি মনে করেন, পর্দায় চরিত্রের প্রয়োজনে করা অভিনয়কে ব্যক্তিগত জীবনের সঙ্গে গুলিয়ে ফেলা উচিত নয়।




