বলিউড অভিনেতা রণবীর সিংয়ের গাড়ির সংগ্রহে যুক্ত হয়েছে নতুন বিলাসবহুল বৈদ্যুতিক গাড়ি বিএমডব্লিউ আই৭। ভারতীয় বাজারে গাড়িটির দাম ১ কোটি ৯৫ লাখ রুপির বেশি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে নতুন এই গাড়ির ডেলিভারি নিতে দেখা গেছে অভিনেতাকে।
বিএমডব্লিউ সম্প্রতি দেশটির বাজারে নতুন ৭ সিরিজের গাড়ি উন্মোচন করেছে, যার বৈদ্যুতিক সংস্করণ হলো আই৭। রণবীর সিংকে প্রতিষ্ঠানটি তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। তবে গাড়িটি উপহার নয়, বরং তিনি নিজেই এটি কিনেছেন। তার গাড়ির সংগ্রহে রয়েছে জিএমসি হামার ইভি, ল্যাম্বরগিনি উরুস, মার্সিডিজ-মেবাখ জিএলএস ৬০০, রেঞ্জ রোভার ও অ্যাস্টন মার্টিন র্যাপিড এস।




