মধুমতি ব্যাংক পিএলসি ১২ হাজার কোটি টাকার আমানত সংগ্রহের এক গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। এই উপলক্ষে রোববার রাজধানীর প্রধান কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ব্যাংকটির আমানত সংগ্রহে ধারাবাহিক অগ্রগতি, গ্রাহকদের আস্থা এবং সুশাসনভিত্তিক ব্যাংকিং কার্যক্রমের উপর আলোকপাত করা হয়। এই অর্জন গ্রাহকদের আস্থা ও কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার ফল বলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে।




