আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট এবং জিম্বাবুয়ের সাথে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। রহমত শাহ টেস্ট ও ওয়ানডে উভয় ফরম্যাটেই দলকে নেতৃত্ব দেবেন। টেস্ট দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার ইসমত আলম, বাঁহাতি ব্যাটসম্যান শহীদউল্লাহ কামাল এবং পেসার ইয়ামিন আহমদজাই। অভিজ্ঞ স্পিনার জিয়া উর রহমান আকবরও দলে স্থান পেয়েছেন।
তবে রশিদ খান ও ইব্রাহিম জাদরানকে চিকিৎসকদের পরামর্শে টেস্ট ক্রিকেট থেকে বিরতি দেওয়া হয়েছে। বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্টটি ৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে। এরপর ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত চলবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ।




