ফুটবল লিকসের প্রতিষ্ঠাতা রুই পিন্টো ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। তিনি দাবি করেছেন, ইউরোপীয় ফুটবল সংস্থা (উয়েফা)-এর সাধারণ সম্পাদক থাকাকালে ইনফান্তিনো ম্যানচেস্টার সিটি ও পিএসজিকে আর্থিক ফেয়ার প্লে (এফএফপি) সংক্রান্ত শাস্তি এড়াতে সহায়তা করেছিলেন।
পিন্টো ২০১৮ সালে প্রকাশিত অভিযোগগুলো পুনরায় সামনে এনেছেন এবং বলেছেন যে ইনফান্তিনো নিজের ক্ষমতার অপব্যবহার করে দুই ক্লাবকে গভীর তদন্ত ও চ্যাম্পিয়ন্স লিগ নিষেধাজ্ঞা থেকে বাঁচিয়েছিলেন। তিনি মনে করেন, ইনফান্তিনো ফুটবলের জন্য 'ক্যানসার' এবং তার ভবিষ্যতে কোনো জায়গা থাকা উচিত নয়।


