বাংলাদেশের উদীয়মান ক্রিকেটার আরিফুল ইসলাম প্রথমবারের মতো বিদেশি লিগে খেলার সুযোগ পেয়েছেন। আসন্ন নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) তিনি কর্ণালি ইয়াকসের হয়ে খেলবেন। একই দলে তার সতীর্থ হিসেবে থাকবেন আরেক বাংলাদেশি ক্রিকেটার আকবর আলি।
সম্প্রতি টপ অ্যান্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে দারুণ পারফর্ম করে আরিফুল সবার নজর কাড়েন। সাত ম্যাচে ৩৬.৫০ গড়ে ২১৯ রান এবং দুটি ফিফটি হাঁকিয়ে তিনি টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। বাংলাদেশের বাইরে এটিই হবে তার প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ অভিষেক।








