টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ইংল্যান্ড ভারতকে টপকে র্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করেছে। শনিবার রাতে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারানোর পর এই পরিবর্তন আসে। দুই দলেরই রেটিং পয়েন্ট ২৬৯ হলেও, ম্যাচপ্রতি গড় রেটিংয়ে সামান্য এগিয়ে থাকায় ইংল্যান্ড শীর্ষে উঠেছে। চলতি বছর এটি ইংল্যান্ডের দ্বিতীয়বার শীর্ষে ওঠা। এর আগে গত জুলাইয়ে ভারতকে ৪-০ ব্যবধানে হারিয়ে শীর্ষে উঠেছিল দলটি, তবে ভারত দ্রুতই শীর্ষস্থান পুনরুদ্ধার করে।
হ্যারি ব্রুকের নেতৃত্বে ইংল্যান্ড বর্তমানে দুর্দান্ত ছন্দে রয়েছে। অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর ২৬টি টি-টোয়েন্টির ২৩টিতেই জয় পেয়েছেন ব্রুক। শনিবারের ম্যাচটি ছিল টি-টোয়েন্টিতে শ্রীলংকার বিপক্ষে ইংল্যান্ডের টানা ১৫তম জয়। অন্যদিকে, নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে ভারতের শুরুটা ভালো হয়নি। হালনাগাদ টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ইংল্যান্ড ও ভারতের পর যথাক্রমে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড অবস্থান করছে। বাংলাদেশ ২২৪ রেটিং পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছে।









