নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে ইরান তার সামরিক সক্ষমতা ও প্রতিরক্ষা সরঞ্জাম নিরাপদ ভূগর্ভস্থ স্থানে সরিয়ে নিয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই-নিক জানিয়েছেন, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির কৌশলগত গুরুত্ব এবং জ্বালানি সম্পদের কারণে ইরান অতীতে বিভিন্ন আগ্রাসনের শিকার হয়েছে।
মার্কিন-ইসরাইলি আগ্রাসনে ইরানের পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র শক্তি ও নৌবাহিনীর ক্ষমতা দুর্বল করার চেষ্টা ব্যর্থ হয়েছে। বিগত বছরগুলোতে কৌশলগত সামরিক শক্তির একটি অংশ সুরক্ষিত ভূগর্ভস্থ অবকাঠামোয় স্থানান্তর করা হয়েছে, যা শত্রুদের সব হিসাব-নিকাশ ভেস্তে দিয়েছে। ইরান দেশীয় সক্ষমতা বাড়িয়ে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।




