ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এমবাপ্পে দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ছিন্ন করে বিশ্বের অন্যতম শীর্ষ ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী নাইকির সঙ্গে চুক্তি শেষ করেছেন। তিনি নতুন স্পন্সর হিসেবে বেছে নিয়েছেন সুইজারল্যান্ডের দ্রুত বর্ধনশীল স্পোর্টসওয়্যার ব্র্যান্ড অন-কে। এই চুক্তির ফলে এমবাপ্পে রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড অন ব্র্যান্ডের বিশ্বব্যাপী অ্যাম্বাসাডর হিসেবে কাজ করবেন।
এই চুক্তিটি সাধারণ স্পন্সরশিপ নয়, এতে নগদ অর্থের পাশাপাশি ইকুইটি বা শেয়ারও অন্তর্ভুক্ত রয়েছে, যার ফলে এমবাপ্পে এই কোম্পানির একজন শেয়ারহোল্ডার হচ্ছেন। অন ব্র্যান্ড তাদের প্রথম ফুটবল বুট ২০২৭ সালে বাজারে ছাড়ার পরিকল্পনা করেছে। ২০১৯ সাল থেকে টেনিস তারকা রজার ফেদেরার এই ব্র্যান্ডটির সহ-মালিক এবং থিয়েরি অঁরি এর ‘ডিরেক্টর অব ফুটবল’ হিসেবে যুক্ত আছেন।








