ঢাকা প্রিমিয়ার লিগের আসন্ন দলবদলে ‘প্লেয়ার্স বাই চয়েস’ পদ্ধতি ফিরে আসার সম্ভাবনা দেখা দিয়েছে। এই পদ্ধতিতে ক্রিকেটাররা নিজেদের দাম হাঁকাতে পারবেন না, বরং সিসিডিএম (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস) খেলোয়াড়দের শ্রেণিবিন্যাস ও দাম নির্ধারণ করবে। ক্লাবগুলো সেই নির্দিষ্ট দামে খেলোয়াড় বেছে নিয়ে দল গঠন করবে।
যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি, তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া লিগের দলবদল এই পদ্ধতিতেই হওয়ার সম্ভাবনা বেশি। এর আগে ২০১২–১৩ এবং ২০১৫–১৬ মৌসুমেও এই পদ্ধতিতে দলবদল হয়েছিল। ক্রিকেটারদের সংগঠন কোয়াব বিষয়টি নিয়ে আলোচনা করছে, তবে এখনো কোনো চূড়ান্ত অবস্থান নেয়নি।








