এশিয়ান গেমসে অংশ নিতে জাপানে গিয়েও কোর্টে নামা হলো না থাইল্যান্ডের ১৯ বছর বয়সী ব্যাডমিন্টন খেলোয়াড় পিচামন ওপাটনিপুথের। ডোপিং পরীক্ষায় নিষিদ্ধ পদার্থ ফুরোসেমাইডের উপস্থিতি পাওয়ায় আন্তর্জাতিক টেস্টিং এজেন্সি (আইটিএ) তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে। ১৭ সেপ্টেম্বর সংগৃহীত তার নমুনায় এই নিষিদ্ধ পদার্থের সন্ধান মেলে।
নিষিদ্ধ হওয়ার ফলে তিনি এশিয়ান গেমসে প্রতিযোগিতা, অনুশীলন বা অন্য কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না। ফুরোসেমাইড সাধারণত ওজন কমাতে ব্যবহৃত হয়। তবে পিচামনের শরীরে এটি কীভাবে প্রবেশ করেছে, সে বিষয়ে আইটিএ কোনো তথ্য জানায়নি। তিনি চাইলে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে (সিএএস) আবেদন করতে পারবেন।







