থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে। নগরীকে ‘দুর্যোগপূর্ণ এলাকা’ হিসেবে ঘোষণা করেছেন ব্যাংককের গভর্নর। গত ৪৮ ঘণ্টায় প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, এতে শহরের প্রধান সড়কগুলো পানিতে তলিয়ে গেছে এবং বহু যানবাহন আটকা পড়েছে।
পরিস্থিতি মোকাবিলায় থাই সেনাবাহিনী ত্রাণ ও উদ্ধার তৎপরতা জোরদার করেছে। ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি আশ্রয়কেন্দ্র ও ফিল্ড কিচেন স্থাপন করা হচ্ছে। বাসিন্দাদের অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।




