ব্যাটিংয়ে আরো বেশি মনোযোগ দিতে এশিয়ান গেমসের পর বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াবেন নিগার সুলতানা জ্যোতি। টি-টোয়েন্টির অধিনায়ক হিসেবে চার বছরের অধ্যায়ের সমাপ্তি ঘটবে জ্যোতির। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার জ্যোতি। তিনি জানান, ব্যাটিংয়ে আরো বেশি মনোযোগ দিতে চান।
২০২২ সালে টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পান জ্যোতি। তার নেতৃত্বে ৮১টি ম্যাচ খেলে ৩২টিতে জয় এবং ৪৮টিতে পরাজিত হয় টাইগ্রেসরা। তার অধীনেই টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ইতিহাসে প্রথম জয়ের দেখা পায় বাংলাদেশ। টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়লেও ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের দায়িত্ব পালন করে যাবেন জ্যোতি।









