এশিয়া কাপের পর এবার এশিয়ান গেমসেও ভারতীয় ক্রীড়াবিদদের পদক বিতরণের দায়িত্বে থাকতে পারেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। ভারত এর আগে মহসিন নাকভির হাত থেকে এশিয়া কাপের ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছিল। তবে এশিয়ান গেমস অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) আয়োজন হওয়ায় ভারতের সামনে বিকল্প থাকছে না।
ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ) জানিয়েছে, এশিয়ান গেমসে পদক বিতরণের দায়িত্বে নাকভিকে মনোনীত না করার জন্য ওসিএকে আগাম অনুরোধ জানাতে পারবে না ভারত। নাকভি যদি পদক বিতরণের দায়িত্ব পান, ভারতীয় ক্রীড়াবিদদের সেই অনুষ্ঠানে অংশ নিয়ে পদক গ্রহণ করতে হবে।








