এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে জাপানের অচেনা উইকেটের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ক্রিকেট দল দুই ধরনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। জাপানের উইকেট সম্পর্কে বাংলাদেশের কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকায় এই চ্যালেঞ্জকে বড় করে দেখছেন কোচরা। ২৮ সেপ্টেম্বর সেমিফাইনালের লক্ষ্যে খেলতে নামবে বাংলাদেশ।
বাংলাদেশ ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল জানিয়েছেন, উইকেট যদি ব্যাটিং সহায়ক হয় তবে ২০০-এর বেশি রান করার লক্ষ্য থাকবে। আর উইকেট প্রতিকূল হলে ১৪০-১৬০ রানের মধ্যে ম্যাচ জয়ের পরিকল্পনাও প্রস্তুত রাখা হয়েছে। নারী ক্রিকেটে হাই-স্কোরিং ম্যাচ হওয়ায় ছেলেদের ম্যাচেও ভালো উইকেটের আশা করছেন তারা।







