রাজধানীর বিভিন্ন এলাকায় শুক্রবার ছুটির দিনেও চুলায় গ্যাসের চাপ কম থাকায় রান্না করতে ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। দুপুরেও এই ভোগান্তি কাটেনি। সিএনজি স্টেশনগুলোতেও গ্যাসের চাপ কম থাকায় গাড়িতে গ্যাস ভরতে চালকদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। বৃহস্পতিবার এলএনজি সরবরাহ কমে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়।
শুক্রবার মহেশখালীতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এলএনজি সরবরাহ ব্যাহত হয়। তবে আবহাওয়া অনুকূলে আসায় ধীরে ধীরে সরবরাহ বাড়তে শুরু করে এবং রাতে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।




